Words to WordPress: Charting My Path Through Technology and Community! – লেখালেখি থেকে শুরু করে ওয়ার্ডপ্রেসের সাথে আমার পথচলা
এই নিবন্ধটি বাংলায় পাওয়া যায়
My journey with WordPress started unexpectedly. I will demonstrate my voyage towards WordPress as a freelancer to a full-time job holder and a contributor in the community.
How I Entered into the World of WordPress
Back in 2015, I began writing content as a freelancer, not knowing that WordPress would become such a big part of my life. At first, WordPress was just a tool for me to publish my writings. But soon, it turned into much more than that. It became the center of my career. When I graduated from Gono University with a Computer Science and Engineering degree, I didn’t imagine WordPress would be where I’d find my passion.
Everyday I’m Growing with WordPress
After freelancing, I joined weDevs, a company known for creating WordPress plugins. This was a significant change for me. At weDevs, I wasn’t just writing; I was part of a team that made tools to help people build better websites. I learned a lot about WordPress and how it works from the inside.
Then, I moved to BuddyBoss, where I became a technical writer. This job was different because I had to explain how things work in a way that everyone could understand. It was challenging but also very rewarding. I enjoyed making complex ideas simple and helping others learn about WordPress.
Volunteering and Being Part of the Community
One of the best parts of my journey has been volunteering at WordCamps and WordPress Meetups. Going beyond my work responsibilities, I made it a point to engage actively within the community. Till now, I have volunteered at several notable events:
- WordCamp Kent 2020 (Online)
- WordCamp Northeast Ohio 2021 (Online)
- WordCamp India 2021 (Online)
- WordCamp Asia 2023
- WordCamp Sylhet 2023
These events have been enriching for me. They’ve allowed me to meet people as excited about WordPress as I am. It was great to see how strong and welcoming the WordPress community is, sharing knowledge and experiences.
Apart from that, currently, I am an Organizer of the WordPress Dhaka Community. All these years of working for WordPress paid me really well and recognized me as a community member to serve the Dhaka WordPress enthusiasts.
What I’ve Learned Through the Journey
Looking back, I see how much I’ve grown because of WordPress. It started as just a platform for my writing, but it became a way to connect with others, learn new skills, and share my knowledge. My career has taken me to places I never expected, and I’m grateful for all the opportunities WordPress has given me.
I’ve learned that being open to new experiences and willing to learn can lead you to exciting places. WordPress has been a part of not only my career but also my personal growth.
Looking Forward
My journey with WordPress is far from over. There’s always something new to learn and more ways to contribute to the community. I’m excited to see where this path will take me next. Whether it’s writing, volunteering, or working on new projects, I’m ready for the challenges and opportunities ahead.
Footnote
Starting with WordPress might have been a coincidence, but staying with it was a choice I made because of the joy and achievement it brings. My story is simple: it’s about finding your passion in unexpected places and growing with it. I hope it can inspire others to explore their interests and see where they lead.
When it comes to my hobbies, there’s a long list. I love traveling, reading, watching movies (but not web series), and listening to music. I have two furry babies, Judy and Deany (Shih-Tzu), and plan to adopt a cat soon. These personal joys add another layer of happiness and fulfillment to my life, making my journey with WordPress even more rewarding. If you want to get connected with me just visit Adritaa.com for more details.
লেখালেখি থেকে শুরু করে ওয়ার্ডপ্রেসের সাথে আমার পথচলা
ওয়ার্ডপ্রেসের সাথে আমার যাত্রার শুরুটা ছিল বেশ অপ্রত্যাশিত। একজন ফ্রিল্যান্সার হিসেবে ওয়ার্ডপ্রেসের সাথে আমার পথচলা, পূর্ণ-সময়ের চাকরি এবং কমিউনিটির একজন সংগঠক হিসেবে আমার অভিজ্ঞতা আমি এখানে প্রকাশ করছি।
ওয়ার্ডপ্রেসের সাথে আমার পরিচয়
২০১৫ সালে, আমি একজন ফ্রিল্যান্সার হিসাবে বিভিন্ন ধরনের কন্টেন্ট লিখতে শুরু করি, তখনও আমি বুঝতে পারিনি যে ওয়ার্ডপ্রেস আমার জীবনের এত বড় অংশ হয়ে উঠবে। প্রথমদিকে, ওয়ার্ডপ্রেস ছিল আমার জন্যে লেখা প্রকাশ একটি হাতিয়ার মাত্র। কিন্তু সময়ের সাথে এটা তারচাইতে অনেক বেশি কিছুতে পরিণত হয়েযায়। ওয়ার্ডপ্রেস আমার কর্মজীবনের কেন্দ্রস্থলে পরিণত হয়।
আমি যখন গণ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাশ করি, তখন আমি কল্পনাও করতে পারিনি যে ওয়ার্ডপ্রেস এমন একটি মাধ্যম হয়ে উঠবে যেখানে আমি আমার কাজের আনন্দ খুঁজে পাব।
ওয়ার্ডপ্রেসের সাথে আমার প্রতিদিনের বেড়ে ওঠা
ফ্রিল্যান্সিংয় কাজের শেষে, আমি ওয়ার্ডপ্রেস জগতে প্লাগইন তৈরির জন্য সুপরিচিত কোম্পানি weDevs-এ কন্টেন্ট রাইটার হিসেবে যোগ দেই। এই কাজে যুক্ত হওয়া আমার জন্য একটি উল্লেখযোগ্য পরিবর্তন ছিল। weDevs এ, আমি শুধু লেখার কাজই করিনি; এ প্রতিষ্ঠানে আমি এমন একটি টিমের সাথে যুক্ত ছিলাম, যারা গ্রাহকদের জন্য আরও উন্নত ওয়েবসাইট তৈরি করার প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করতো।
আমি সেখান থেকে ওয়ার্ডপ্রেস সম্পর্কে অনেক কিছুই শিখি এবং জানতে পারি কিভাবে ওয়ার্ডপ্রেসর ব্যাকএন্ড থেকে কাজ হয়। এরবাইরে আমি ওয়ার্ডপ্রেস প্লাগিন মার্কেটিং নিয়েও এই প্রতিষ্ঠানে বেশকিছু উল্লেখযোগ্য কাজ করি।
এরপর, আমি BuddyBoss-এ যোগ দেই টেকনিক্যাল রাইটার হিসেবে। এখানে আমার কাজ পূর্বের কাজ থেকে ভিন্ন ধরনের। এখানে আমি কন্টেন্টের মাধ্যমে ব্যাখ্যা করি, কিভাবে একজন ব্যবহারকারী ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড থেকে সঠিক ভাবে BuddyBoss প্লাগিন ব্যবহার করতে পারবে। এই কাজ আমার কাছে যেমন চ্যালেঞ্জিং ছিল তেমনি ছিল আমার ক্যারিয়ারের জন্য মাইলফলক। টেকনিক্যাল জটিল সব ব্যাপারগুলো সহজভাবে ব্যবহারকারীদের কাছে তুলে ধরতে এবং তাদেরকে ওয়ার্ডপ্রেস শেখানোর কাজটি এখানে থেকে আমি উপভোগ করছি।
ভলেন্টিয়ার এবং কমিউনিটি অর্গানাইজার হিসেবে আমার যাত্রা
আমার ওয়ার্ডপ্রেস পথচলার অন্যতম অংশ হচ্ছে ওয়ার্ডক্যাম্প এবং WordPress Meetups-এ ভলেন্টয়ারী কাজ করা। প্রাতিষ্ঠানিক কাজের বাইরে যেয়ে, আমি ওয়ার্ডপ্রেস কমিউনিটিতে সক্রিয়ভাবে জড়িত থাকার চেষ্টা করি। এখন পর্যন্ত, আমি বেশ কয়েকটি উল্লেখযোগ্য ইভেন্টে ভলেন্টিয়ার হয়েছি:
১।ওয়ার্ডক্যাম্প কেন্ট ২০২০ (অনলাইন)
২। ওয়ার্ডক্যাম্প উত্তরপূর্ব ওহাইও ২০২১ (অনলাইন)
৩। ওয়ার্ডক্যাম্প ইন্ডিয়া ২০২১ (অনলাইন)
৪। ওয়ার্ডক্যাম্প এশিয়া ২০২৩
৫। ওয়ার্ডক্যাম্প সিলেট ২০২৩
এই ইভেন্টগুলো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এ ইভেন্টগুলতে আমি আমার মতোই অন্য ওয়ার্ডপ্রেস প্রেমিদের সাথে দেখা করার এবং যোগাযোগ করার সুযোগ পাই, যারা আমার মতই ওয়ার্ডপ্রেসকে ভালবাসে। ওয়ার্ডপ্রেস কমিউনিটি কতটা শক্তিশালী এবং কিভাবে তারা নতুনদের স্বাগত জানাচ্ছে, জ্ঞান আর অভিজ্ঞতা ভাগাভাগি করে নিচ্ছে এ ব্যাপারগুলো দেখতে পারা আমার কাছে দুর্দান্ত এক অভিজ্ঞতা ছিল।
বর্তমানে আমি ওয়ার্ডপ্রেস ঢাকা কমিউনিটির একজন অর্গানাইজার। ঢাকা ওয়ার্ডপ্রেস কমিউনিটির পক্ষ থেকে ওয়ার্ডপ্রেসের ব্যাপারে উৎসাহীদের সহযোগিতা করতে আমাকে একটি কমিউনিটি অর্গানাইজার হিসেবে স্বীকৃতি দেয় যা আমার কাছে সত্যিকার ভাবেই অনেক সন্মানের।
এ যাত্রাপথে আমি যা শিখেছি
অতীতের দিকে ফিরে তাকালে, আমি ওয়ার্ডপ্রেসের কারণে কোন পর্যায়ে এসেছি সেটা দেখতে পাই। যা আমার লেখা প্রকাশের একটি প্ল্যাটফর্ম হিসাবে শুরু হয়েছিল, সেটাই এখন অন্যদের সাথে সংযোগ করার মাধ্যম হিসেবে, নতুন দক্ষতা অর্জনের এবং আমার অভিজ্ঞতা অন্যদের সাথে ভাগ করার একটি মাধ্যম হয়ে উঠেছে। আমার কর্মজীবন আমাকে এমন এক জায়গায় নিয়ে এসেছে যা আমি কখনো কল্পনা করিনি। ওয়ার্ডপ্রেসই আমাকে এই সব সুযোগ দিয়েছে এর জন্যে আমি ওয়ার্ডপ্রেসর কাছে কৃতজ্ঞ।
আমি এখান থেকে শিখেছি নতুন কোনো অভিজ্ঞতা ও নতুন কিছু শেখার জন্য আগ্রহী থাকলে নিজেকে অসাধারণ সব জায়গায় নিয়ে যাওয়া সম্ভব। ওয়ার্ডপ্রেস শুধুমাত্র আমার কর্মজীবনই নয়, আমার ব্যক্তিগত জ্ঞান সমৃদ্ধিরও একটি অংশ।
আমার ভবিষ্যৎ পরিকল্পনা
ওয়ার্ডপ্রেসের সাথে আমার যাত্রা কখনোই শেষ হবার নয়। এখানে সবসময় নতুন কিছু শেখার আছে এবং কমিউনিটিতে অবদান রাখার আরও নানান উপায় আছে। এই পথচলা আমাকে পরবর্তী কোথায় নিয়ে যাবে তা দেখতে আমি খুবই উৎসাহী। আমি নতুন চ্যালেঞ্জ এবং সুযোগের জন্য সবসময় প্রস্তুত সেটা লেখা-লেখি, ভলেন্টিয়ারী, বা নতুন প্রজেক্টে কাজ করা যে ভাবেই হোক না কেন।
আজ এ পর্যন্তই
ওয়ার্ডপ্রেসের সাথে যাত্রা শুরু করা আমার জন্য হয়তো একটি কাকতালীয় ঘটনা ছিল, কিন্তু এখানে কাজ করে আমি যে আনন্দ পেয়েছি এবং যা অর্জন করেছি তা বলে শেষ করার মত নয়৷ আমি আশা করি, আমার এই পথচলার গল্প ওয়ার্ডপ্রেস প্রেমীদের অনুপ্রাণিত করবে এবং আগামীতে নেতৃত্ব দিতে সাহায্য করবে৷
আমার শখের একটি দীর্ঘ তালিকা আছে৷ আমি ঘুরে বেড়াতে, বই পড়তে, সিনেমা দেখতে (কিন্তু ওয়েব সিরিজ নয়), এবং গান শুনতে পছন্দ করি। আমার দুটি পোষা কুকুর আছে, জুডি এবং ড্যানি, এবং শীঘ্রই একটি বিড়াল দত্তক নেওয়ার ইচ্ছেও আছে৷ এই নির্মল আনন্দগুলো আমার জীবনে সুখ এবং পরিপূর্ণতার আরেকটি স্তর যোগ করে, যা ওয়ার্ডপ্রেসের সাথে আমার যাত্রাকে আরও বেশি ফলপ্রসূ করে তোলে প্রতিদিন। আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে বিস্তারিত জানতে আমার ওয়েবসাইট Adritaa.com এ ঘুরে আসতে পারেন।

Kudos to you mate!