Becoming A Better Me with Core Contribution – কোর কন্ট্রিবিউশন এবং জীবনের নতুন অধ্যায়
এই নিবন্ধটি বাংলায় পাওয়া যায়
Few years back, my daily life started with 10am waking up and going to the office without having breakfast (lazy me). Then doing a 9 hours job with a pretty simple routine and without any major engagement with others.
At present, I wake up with tons of Slack messages and end my day with various in person short/long meetings with my fellow colleagues / mates around the world.
I used to scroll Facebook, you know. But now WordPress Slack has become Facebook to me. How things got changed and became more enjoyable.
Lucky Me 😊
Hello World : How it all started
I wasn’t supposed to be an engineer in the first place. I was brought up in Cumilla, Bangladesh. Finished my School and College in my hometown. Everyone wanted me to be a Doctor. It is very common here in our country that parents want their child to be a doctor. I completed my 3 months preparation for the Medical exam but later I ended up in Engineering.
I have spent 5 years in Sylhet, a heavenly place to live in. Oh! How I miss Sylhet these days. It has been a few years since I had breakfast (khichuri) in Pach Bhai restaurant (a very popular restaurant in Sylhet) and had tea in chachar tong (a famous tea stall in Modina Market, Sylhet). These days I don’t go out at night but during my Sylhet life, midnight tea was a much desired thing for us and of course that tea from a tong (small tea stall in the roads).

My five years at SUST (Shahjalal University of Science and Technology) was a blessing to me. It helped me to become a better person and better me. Sust was full of energy. Seniors and Juniors. Lal Tong (tea stall in our campus). There were almost 300 plus students in our department and we knew personally almost 90 percent of our seniors and juniors. That bond is still alive in Dhaka (most of us living here with our job). Everyone helps each other to get a job or with the recommendation for the best jobs. Almost in every software farm I see SUST CSE seniors or juniors.
Thanks God I got a chance to live those fine memorable years in SUST and Sylhet.
Hello Dolly : Meeting WordPress
My first meeting with WordPress was in my 2nd job. I was facing difficulties with my earlier professional career but as soon as I met WordPress, I just fell for her (WordPress). I found it really easy to adopt and it has a pretty huge community I must say. There were tons of documentation in Codex (but frankly I couldn’t understand at first). Now the documentation (https://developer.wordpress.org/) is much better and much more user friendly. I was amazed with the term Code is Poetry. It felt like I was writing poems instead of doing jobs.
I really enjoyed my early career with WordPress. I wanted to do all by myself (that’s what we call Full Stack these days, LOL).
I used to write markups from design (PSD to Html, that’s right). Then converting that into WordPress. And the training phase which was given to me was really a learning experience. I still keep in my mind that, “You can take unlimited divs. It won’t cost you money”, LOL. I was struggling with CSS opacity. But as soon as I started using it It became Pani(water, means easy) later.
In my earlier life with WordPress I wasn’t aware of the active community and contribution to the project. I did many theme and site customization. Fixed bugs for clients. Built features as per their needs. But I was missing something.
I was missing the large community of WordPress and the inner beauty of the Open Source project.
Code is Poetry : WordPress Core Contribution
My life at WPDeveloper was a blessing to me. It is where I started meeting the large community and the exciting activities of this wonderful community of WordPress. It feels like I truly belong to this community. Everyone is so close and so helpful to each other.
I have started joining meetups. Taking meetups, yes that’s correct. Started networking with similar minded people. It felt great to see so many people who love the same thing that you love. Such a blessing community.
After joining WordPress slack and attending a few meetings, I found it is actually helping me to improve my skills. I saw how they manage their projects, how they think, how they fix. So many things to learn. I got addicted 😀 I started browsing channels often.
I started attending all the meetings of almost all the Make WordPress teams (that’s funny but I did). I was enjoying my life.
Slowly I started contributing to the Core WordPress. I do complex tasks in my regular job life but at core a simple task accomplishment gives so much pleasure.
Everytime I see my name in the commit description it feels good.
I didn’t stop after doing my first contribution to the core. I continued and I checked almost all tickets and figured out what I can fix or help to fix. I got PR reviews from WordPress experts. Their every single suggestion helped me to know the WordPress and Coding standards better. Now I do practice those coding standards in my regular job tasks.
In WordPress 6.1 I contributed to 20 plus core tickets and that was a pretty good number in Bangladesh. These days I take online workshops in the Make Learn team, in person workshops in our Dhaka community. Also taking in house (within company) workshops to show how to join Release Parties and attend meetings and write team meeting notes.
By the way, I am Marketing Team Representative for the year of 2023. I am excited and looking forward to it. Also a Training Team Faculty member.
I don’t think all of these would be possible without being an active contributor to the project. Thank you everyone who helped me in this wonderful journey 😊
Life Is Beautiful : Living Success
When I was writing this essay, I became one of the Release Leads of WordPress 6.2 (Test Co-Lead).
It is unbelievable for me even after the declaration. I keep checking that P2 blog post just to make sure I am truly there, funny I know.
Recently I took contributor days in our office and it felt like there was only one topic in the town and that is “Let’s Do Core Contribution”. It became trending here, loving it 😊
Thanks to WordPress and the community. Due to my outstanding contribution in Core, I recently got selected for the prestigious #YoastCareFund and here I am sharing my stories with our HeroPress friends.
Oh! I am living my dream life. Just one thing is missing. Ronaldo isn’t in UCL and is getting older. I know 😀
WordPress Core Contribution helped me to become a better developer, a better me. It removes your fear of losing your job and instead you will fall in love with your job and definitely you will enjoy every minute of your coding life.
Thank You WordPress.
Code is Poetry and you are the book full of Poems.
I can’t stop reading you 😊
কোর কন্ট্রিবিউশন এবং জীবনের নতুন অধ্যায়
এইতো কয়েক বছর আগেও, আমার ডেইলি রুটিন ছিল সকাল ১০ টায় ঘুম থেকে ওঠা এবং নাস্তা না করে অফিসে যাওয়া (আলসেমির কারণে দেরি হয়ে যেত এবং বাসায় নাস্তা করা হত না)। তারপর ৯ ঘণ্টার অফিস শেষ হত গতানুগতিক কাজ দিয়ে।
বর্তমানে, আমার ঘুম থেকে উঠেই দেখি স্ল্যাক ভর্তি মেসেজ এবং দিন শেষ হয় ছোট বড় বেশ কিছু টিম কোলাবোরেশান এবং মিটিং এর মাধ্যমে।
আমি ছিলাম ফেসবুক পাগল, ইংরেজিতে এডিক্টেড 😀। কিন্তু এখন WordPress Slack হয়ে গেছে ফেসবুক আমার কাছে। কীভাবে ইন্টারেস্ট পরিবর্তিত হয় এবং পরিবর্তনটা উপভোগও করছি।
Lucky Me 😊
Hello World : যেভাবে পথচলা শুরু
প্রথমত আমার ইঞ্জিনিয়ার হবার কথাই ছিল না। আমার শৈশব কাটে কুমিল্লায়। স্কুল এবং কলেজ এলাকাতেই ছিল। সবার চাইছিল আমি যেন ডাক্তার হই।আমাদের দেশে এটা খুব কমন যে বাবা মা চায় তাদের ছেলেমেয়েরা যেন ডাক্তার হয়। আমি মেডিকেলের জন্য তিন মাস প্রিপারেশান নেয়ার পরেও ভাগ্যক্রমে চান্স পেয়ে যাই ইঞ্জিনিয়ারিং এর জন্য।
সিলেটে ছিলাম পাঁচ বছর। আহা সিলেট, Where Heaven touches the Earth <3
সিলেট নাম শুনলেই থমকে যাই।সে কবে গেলাম।কতদিন পাঁচ ভাইয়ের খিচুরি খাই না, কতদিন মদিনা মার্কেটের চাচার টং দেখি না। কতদিন মাঝ রাতে বের হয়ে টং এর চা খাই না।
আহা সিলেট!

SUST (Shahjalal University of Science and Technology) এর ৫ বছর ছিল আমার জন্য ব্লেসিং। আমাকে পরিণত করেছিল সাস্ট। সাস্ট ছিল এনার্জিতে ভরপুর।সিনিয়র জুনিয়রদের সম্পর্ক। লাল টং। ৩০০ এর বেশি স্টুডেন্ট ছিল আমাদের ডিপার্টমেন্টে। যাদের মধ্যে ৯০ ভাগই ছিল আমাদের ভাই ব্রাদার। অলমোস্ট সবাইকেই চিনতাম আমরা। বর্তমানে আমরা সবাই ঢাকায় কোন না কোন জবে আছি। দেখা কম হলেও সম্পর্ক এখনও আগের মতই। সবাই সবাইকে জবে হেল্প করছে। জবের বাইরে হেল্প করছে।ঢাকার মোটামোটি সব ফার্মে গেলেই দেখা যায় SUST CSE থেকে কেউ না কেউ আছে।
আল্লাহর কাছে শুকরিয়া সিলেট এবং সাস্টে পরার সুযোগ হয়েছিল।
Hello Dolly : WordPress এর সাথে পরিচয়
WordPress এর সাথে আমার প্রথম পরিচয় যখন আমি আমার দ্বিতীয় জবে জয়েন করি। ক্যারিয়ারের শুরুতে আমার খাপ খাওয়াতে একটু সমস্যা হচ্ছিল। যখনই WordPress এর সাথে পরিচয় তখন থেকেই ফিদা হয়ে গেলাম।এটার ব্যবহার বিগিনার হিসাবে তখন আমার কাছে অনেক সহজ এবং উপকারী ছিল।অনেক বড় একটা কমিউনিটি। রিসোর্স অনেক। যদি Codex ছিল বেশ কঠিন বুঝার জন্য। কিন্তু বর্তমানে ডকুমেন্টেশান (https://developer.wordpress.org/) অনেক ভাল এবং সহজ হয়েছে। প্রথম যখন Code is Poetry শুনেছি এবং দেখেছি আমার অনেক পছন্দ হয়েছিল। মনে হচ্ছিল কোড না যেন কবিতা লিখতেসি।
ক্যারিয়ারের শুরুতে আমি WordPress বেশ উপভোগ করেছি। চাইতাম সব নিজে নিজে করব (যাকে আমরা বলি এখন Full Stack, লোল)।
শুরু হয়েছিল PSD to Html দিয়ে যা আসলে আমাদের অনেকের ক্ষেত্রেই মিলে যাবে। তারপর তা WordPress এ কনভার্ট করতাম। শুরুতে আমাকে একটা ট্রেনিং দেয়া হয়েছিল যা ছিল খুবী কার্যকর।
আমার এখনও একটা কথা মনে আছে “যত বেশি div নিবা। div নিতে টাকা লাগে না”, লোল।
আমার CSS opacity নিয়ে সমস্যা হচ্ছিল। কিন্তু যখনই কাজ শুরু করে দিয়েছি আস্তে আস্তে সব পানি (ইংরেজিতে Water, মানে সহজ) হয়ে গেসে।
প্রথমদিকে আমি WordPress কমিউনিটি নিয়ে ততটা অবগত ছিলাম না। অনেক থিম কাস্টমাইজেশান এবং সাইট কাস্টমাইজেশান করেছি। Bug ফিক্স করেছি অনেক ক্লায়েন্টদের জন্য। ফিচার তৈরি করেছি তাদের চাহিদা অনুযায়ী। কিন্তু কি যেন একটা মিসিং ছিল।
WordPress Open Source Project এবং WordPress এর বড় একটা কমিউনিটির সাথে যে তখনও আমার পরিচয় হয়ে উঠেনি।
Code is Poetry : WordPress Core Contribution
WPDeveloper ছিল আমার জন্য ব্লেসিং। এখানে আসার পর থেকেই আমি WordPress এর বড় কমিউনিটির সাথে পরিচিত হই এবং দেখতে থাকি তাদের একের পর এক চমৎকার উদ্যোগ।
মনে হচ্ছিল যেন এটাই এতদিন মিসিং ছিল। সবাই এত আন্তরিক এবং সাহায্য করার জন্য কতটা উদগ্রীব।
আমি meetup জয়েন করা শুরু করলাম। meetup নেয়াও শুরু করলাম, হা ঠিক শুনেছেন।লোল।
সবার সাথে নেটওয়ার্কিং হল।দেখে খুব ভাল লাগল যে একই চিন্তা ধারার সবাই একসাথে।
Such a blessing community.
WordPress স্ল্যাক জয়েন করি এবং মিটিং এটেন্ড করা শুরু করি। দেখি যে এটা আসলেই আমাকে সাহায্য করছে আমার স্কিল বাড়াতে।দেখতে পেলাম কিভাবে তারা প্রজেক্ট মেনেজ করে, কিভাবে চিন্তা করে, কিভাবে বাগ ফিক্স করে। কত কিছু শিখার। এডিক্টেড হয়ে গেলাম 😀। চ্যানেলগুলো প্রায়ই ব্রাউজ করতে থাকতাম।
সব টিমের মিটিং জয়েন করতে শুরু করলাম (ফানি বাট সত্য)। সবকিছু ভালই লাগছিল।
আস্তে আস্তে কোর কন্ট্রিবিউশান শুরু করলাম। যদিও অফিসে কমপ্লেক্স কাজগুলাই আমরা করতাম। কিন্তু যখন একটা ছোট খাটো কোর কন্ট্রিবিউশান করি তখন মনে অনেক আনন্দ কাজ করে। যতবার কমিটে আমার নাম দেখি ততবারই ভাল লাগে। আহা।
প্রথম কন্ট্রিবিউশানের পর আমি থেকে থাকি নাই। কন্টিনিউ করেছি। প্রতিদিন টিকেট গুলো ব্রাউজ করতাম। খুঁজে দেখতাম কোনটা করতে পারব। WordPress expert দের কাছ থেকে রিভিউ পেতে থাকলাম যখনই PR দিতাম।তাদের প্রতিটা সাজেশান আমার পরবর্তিতে বেশ কাজে দিয়েছে। নিজের অফিসের কাজেও তখন সেগুলো ব্যবহার করতে থাকলাম।
WordPress 6.1 এ আমি ২০ এর অধিক টিকেট ফিক্স করতে সাহায্য করেছি। যা বাংলাদেশের জন্য বেশ ভাল একটা নাম্বার। এখন আমি Make Learn টিমের জন্য অনলাইন ওয়ার্কশপ বানাই। ইন পারসন ওয়ার্কশপ নেই আমাদের ঢাকা কমিউনিটির জন্য। ইন হাউজ ওয়ার্কশপ নেই কলিগদের জন্য। দেখাতে সাহায্য করি কিভাবে রিলিজ পার্টিতে জয়েন করতে হয়, কিভাবে টেস্ট রিপোর্ট লিখতে হয়, কিভাবে মিটিং নোট নিতে হয়।
ভালো কথা, আমি এখন Marketing Team Representative ২০২৩ সালের জন্য। এটা আমি বেশ উপভোগ করছি। এবং সাথে আমি Training Team Faculty মেম্বারও।
আমার মনে হয় না কোর কন্ট্রিবিউশান ছাড়া আমার এই দায়িত্বগুলো পাওয়া পসিবল হত । সবাইকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য 😊।
Life Is Beautiful : সফলতা
যখন আমি এটি লিখছি ততদিনে আরেকটি সুখবর পেয়ে গেছি। আমি এখন WordPress 6.2 এর একজন Release Lead (Test Co-Lead).
একদম অবিশ্বাস্য। প্রায়ই P2 blog post গিয়ে চেক করে দেখি আমার নামটা আছে কিনা, হাস্যকর শুনাবে জানি।
কিছুদিন আগে কন্ট্রিবিউটর ডে আয়োজন করেছি। মনে হচ্ছিল যেন শহরজুড়ে একটাই ডায়লগ,
“Let’s Do Core Contribution”। ট্রেন্ডিং হতে দেখে বেশ ভালই লাগে 😊
WordPress এবং কমিউনিটিকে অনেক ধন্যবাদ। কিছুদিন আগে #YoastCareFund পাই করে আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশানের জন্য। এবং আজ HeroPress বন্ধুদের সাথে সব শেয়ার করছি।
একেই বুঝে বলে লিভিং ড্রিম লাইফ। একটা জিনিসই শুধু মিসিং। রোনাদোকে আর হয়ত ইউসিএলে দেখা যাবে না 😀
WordPress Core Contribution আমাকে ভাল ডেভেলপার হতে সাহায্য করেছে।জব হারানোর ভয় বাদ দিয়ে জবকে এঞ্জয় করা এবং কোডিং এর প্রতিটা মুহুর্ত উপভোগ করতে সাহায্য করে কোর কন্ট্রিবিউশান।
Thank You WordPress.
Code is Poetry and you are the book full of Poems.
I can’t stop reading you 😊


This was wonderful to read, A H M Nazmul Hasan Monshi! It’s inspiring to hear how many people’s lives you are changing for the better.
I can relate to your love of Code is Poetry! I’m smiling big with how fun it is to read about your own joy that is WordPress and the community. Thank you for sharing your story!